স্থানীয় সংবাদ

খুলনায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় অংশীজন পরামর্শ সভা

স্টাফ রিপোর্টার ঃ ক্ষয়ক্ষতি মোকাবেলা তহবিল এফএও এবং কৃষি মন্ত্রণালয় আয়োজনে অংশীজন পরামর্শ সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনার দৌলতপুরে ডিএই অতিরিক্ত পরিচালকের কার্য্যলয়ে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। আলোচনায় বক্তাগন বলেন, “ক্ষয়ক্ষতি মোকাবেলা তহবিল (এফআরএলডি)”-এর জন্য প্রস্তাবনা প্রণয়ন জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে গঠিত বৈশ্বিক জলবায়ু তহবিল হলো এফআরএলডি। দক্ষিন অঞ্চলে খুলনা,বাগেরহাট,সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা জেলায় কাজ করছে। আলোচকগন আরো বলেন,জলবায়ুর ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা।কার্যক্রম: তহবিলটি মূলত জলবায়ু সংক্রান্ত ক্ষয়ক্ষতি প্রশমন ও টেকসই উন্নয়নে স্থানীয় নেতৃত্বাধীন সমাধানগুলোকে অর্থায়ন করে থাকে। যা ক্ষুধা নিবারণ, পুষ্টির মানোন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা অর্জনের আন্তর্জাতিক প্রচেষ্টায় কাজ করে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের লিভস্টক পরিচালক ড. মোঃ গোলাম হায়দার,বিএডিসি বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার অঞ্চল কুমার মিস্ত্রি,খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডঃ মোঃ রেজাউল ইসলাম, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য এস এম ফেরদৌসসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগন,কৃষি গবেষণা কর্মকর্তাগণ,এনজিও কর্মকর্তাগণ,জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, বিএডিসি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা,লিভস্টক কর্মকর্তাসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button