বেসরকারি জুট মিল শ্রমিকদের দাবি আদায়ে মানববন্ধন এর কর্মসূচি ঘোষনা

স্টাফ রিপোর্টার ঃ পবিত্র ঈদুল আযহার পূর্বে খুলনার শিল্পাঞ্চলের শিরোমণি, আটরা মিরেরডাঙ্গা বেসরকারি মহসেন, সোনলী, এ্যাযাক্স, আফিল, জুট স্পিানার্স, হুগলী বিস্কুট কোঃ সহ সকল মিলের শ্রমিক কর্মচারীদের পাওনা এককালীন পরিশোধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষনার লক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয় । বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় গাফফার ফুড মোড়ে ফেডারেশন এর অস্থায়ী কার্যালয় জরুরী সভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, সহ-সভাপতি আমজাদ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগর শাখার সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, হুগলি বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান,, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা কারী আসহাব উদ্দিন, শ্রমিক নেতা মোঃ ওদুদ , আলাউদ্দিন, সোলায়মান প্রমুখ। জরুরী সভা থেকে শ্রমিক কর্মচারীরা পবিত্র ঈদুল আযহার পূর্বে তাদের সকল পাওনা এককালীন পরিশোধের দাবি জানান। সভা থেকে আগামী ২৪ মে রবিবার সকাল ১০টায় শিরোমনি, খুলনা-যশোর মহাসড়কে শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।



