স্থানীয় সংবাদ

দিনের আলোতে বৈদ্যুতিক লাইট জ্বালানোর প্রতিবাদ করায় খালিশপুরে ব্যবসায়ী নেতা আদুকে মারধর

স্টাফ রিপোর্টারঃ দিনের আলোতে বৈদুতিক লাইট জ্বালিয়ে অপচয় না করার জন্য বলায় খালিশপুরে ব্যবসায়ী নেতা শফিউল আজম আদুকে মারধর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর পৌর সুপার মার্কেটে আদুর নিজ দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বাজারের সাধারণ ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ে। বিষয়টি কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। কেসিসির পরিচালিত খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক শফিউল আজম আদু। তিনি সমিতির নেতৃত্বে থেকে বাজারের আদায়সহ নানা কাজ দায়িত্বে সাথে পালন করে আসছেন। এতে তার সুনাম রয়েছে অত্র বাজারে। ওই বাজারে সড়কের ওপর বসা দোকানদাররা অনেকেই দিনের আলোতে অতিরিক্ত লাইট জ্বালিয়ে মালামাল বেচাবিক্রি করেন। এ ব্যাপারে আদু প্রায়ই দিনের আলোতে অপ্রয়োজনীয় লাইট না জ্বালানোর জন্য অনেককে নিষেধ করে থাকেন। বৃহস্পতিবার সকালে রাজু নামের একজন দোকানদারকে অতিরিক্ত লাইট জ্বালাতে নিষেধ করেন। এ সময় রাজু আদুর সাথে তর্ক করে। আদু এ ব্যাপারে বাড়াবাড়ি না করে তার চাউলের দোকানে চলে আসেন। এর কিছু পর হারুন, আনিস, রাজু, রফিকসহ কয়েকজন উৎশৃংখল দোকানদার আদুর দোকানে এতে তার সাথে বাকবিতন্ডা করে। এক পর্যায়ে তারা আদুকে কিল ঘুষি মারে। এ সময় পাশের দোকানদাররা এসে পরিস্থিতি শান্ত করে। ঘটনার পরপরই বাজার কমিটির সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানাসহ কমিটির অন্য নেতৃবৃন্দ ছুটে আসে। তারা বিষয়টি কেসিসির প্রশাসককে অবগত করেন। প্রশাসক বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বাস্ত করেন। উল্লেখিত চারজন বিভিন্ন সময় বিএনপির নাম ভাঙ্গিয়ে বাজারের ব্যবসায়ীদের নানাভাবে হয়রানী করে আসছে। আনিস একজনের দোকান দখল করে রেখেছে। তারা দলের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করছে বলে বাজারের সাধারণ ব্যবসায়ীরা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button