স্থানীয় সংবাদ
শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালনে জেলা বিএনপি’র প্রস্তুতি সভা কাল

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা আগামী শনিবার (২৩ মে) বেলা ১১টায় কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনা করবেন।
জরুরি এ প্রস্তুতি সভায় জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও সদস্য, উপজেলা/পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহব্বান জানিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী।।



