পশ্চিম বানিয়াখামার মাদ্রাসার সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি : খুলনার ঐতিহ্যবাহী পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টায় মাদ্রাসা প্রাঙ্গণে নূরানী ও ইবতেদায়ী শাখার সকল শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়। প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি,২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাবেক কাউন্সিলর জনাব মাহমুদ আলম বাবু মোড়ল,সহ সভাপতি জনাব এম এ সবুর, শিক্ষা উপ কমিটির সদস্য সচিব জনাব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মোড়ল, মাওলানা মুফতি হেলাল উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ হারুন অর রশিদ, মাওলানা কামাল হুসাইন, হাফেজ মাওলানা ইউসুফ হাবীব, মোঃ আল আমিন হোসাইন, মোঃ হাফিজুর রহমান, মাওঃ আকরাম হুসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
ফলাফল প্রকাশ শেষে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পরীক্ষা মানুষের মেধা, মনোযোগ ও পরিশ্রমের একটি মূল্যায়ন মাত্র। এই ফলাফল তোমাদের জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নয়; বরং এটি তোমাদের ভবিষ্যৎ প্রস্তুতির একটি ধাপ। যারা ভালো ফলাফল অর্জন করেছ, তোমাদের আন্তরিক অভিনন্দন। তবে মনে রাখতে হবে—ভালো ফল ধরে রাখতে আরও বেশি অধ্যবসায় ও বিনয় প্রয়োজন। আর যারা আশানুরূপ ফল করতে পারোনি, তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। ব্যর্থতা মানুষকে নতুনভাবে শেখায় এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।আমাদের মাদ্রাসার মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং একজন শিক্ষার্থীকে নৈতিকতা, আদব-আখলাক ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলা। একজন শিক্ষার্থী যখন জ্ঞান ও চরিত্র—উভয় দিক থেকে সমৃদ্ধ হয়, তখনই সে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।অভিভাবকম-লীদের লক্ষ্য করে তিনি বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব নয়। সন্তানদের প্রতি যতœ, নিয়মিত খোঁজখবর এবং পড়াশোনার প্রতি উৎসাহ তাদের সফলতার পথে অনেক বড় ভূমিকা রাখে। তাই আমরা আশা করি, আপনারা সবসময় মাদ্রাসার সঙ্গে সমন্বয় রেখে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে কাজ করবেন।



