মোস্তফা সরোয়ারের বোনের মৃত্যুতে খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

প্রেস বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ারের বোন নার্গিস সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুবুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, সাংবাদিক মোস্তফা সরোয়ারের বোন নার্গিস সুলতানা (৫৬) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার যোহরবাদ ডুমুরিয়া উপজেলার কোমলপুর গুটুদিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মোস্তফা সরোয়ারের ৭ বোনের মধ্যে নার্গিস সুলতানা ৬ষ্ঠ।


