স্থানীয় সংবাদ

নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্ব তৈরির ক্ষেত্রে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে”

# মহানগর ছাত্রশিবিরের ষান্মাসিক থানা রিপোর্ট পর্যালোচনা অধিবেশনে মহানগর জামায়াতের আমীর #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর মাহফুজুর রহমান বলেছেন, দেশ ও জাতির নেতৃত্বের ঘাটতি পূরণে ছাত্রশিবিরকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্ব তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মহানগর ছাত্রশিবির আয়োজিত ষান্মাসিক থানা রিপোর্ট পর্যালোচনা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় নগরীর শহীদ মুন্সী আব্দুল হালিম মিলনায়তনে থানাসমূহের ষান্মাসিক (ডিসেম্বর’২৫- জুন’২৬) রিপোর্ট পর্যালোচনা অধিবেশনের আয়োজন জানা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। অনুষ্ঠানে মাহফুজুর রহমান বলেন, বর্তমান সমাজ নানা সংকটে জর্জরিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব। আর সেই নেতৃত্ব তৈরির কারিগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের দায়িত্বশীলদেরকে জ্ঞান ও আমলে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, আদর্শিক ভিত্তি ছাড়া কোনো নেতৃত্ব দীর্ঘস্থায়ী হতে পারে না। তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই ইসলামী আদর্শের মাধ্যমে তাদেরকে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, ফাউ-েশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজাসহ মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button