স্থানীয় সংবাদ

খালিশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

‎ খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীর খালিশপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১ জুলাই) খুলনা বিশেষায়িত হাসপাতালের হেলথ ক্লাবে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘ক্লিন খুলনা-গ্রীন খুলনা’ গড়ে তোলা জামায়াতে ইসলামীর লক্ষ্য। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী প্রতি বছরের ন্যায় এবারো খুলনাতে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে।
তিনি বলেন, বৃক্ষ শুধুমাত্র একটি গাছ নয়। বরং এটি জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে গাছ মুখ্য ভূমিকা পালন করে। তাই গাছ নিধন বা কর্তন না করে গাছ রোপণে সমাজের প্রতিটি মানুষকে গিয়ে আসতে হবে।
বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে খালিশপুর থানা যুব বিভাগের উদ্যোগে খুলনা বিশেষায়িত হাসপাতালের হেলথ ক্লাবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন। যুব বিভাগের খালিশপুর থানা সভাপতি মানজারুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ আনসারী, সমাজ কল্যাণ সেক্রেটারি মো. ইকবাল হোসেন ও খালিশপুর থানা সেক্রেটারি আব্দুল আউয়াল। অন্যান্যের মধ্যে খালিশপুর থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মাওলানা আরিফ বিল্লাহ, ৯ নং ওয়ার্ডের আমীর বায়জিদ হোসেন, ১০ নং ওয়ার্ডের আমীর মোহাম্মদ দেলোয়ার হোসেন, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আহসানুল্লাহ সিদ্দিক, খালিশপুর থানা যুব বিভাগের সেক্রেটারি ও ৮ নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান, ১১ নং ওয়ার্ডের সভাপতি আল কাউসার আমিন, ৭ নং ওয়ার্ড আমীর মোহাম্মদ আলমগীর হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button