স্থানীয় সংবাদ
সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা শান্তিধাম মোড় সংলগ্ন জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে বসে থাকা অবস্থায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। সাংবাদিকদের উপর গুলি করার ঘটনার সঙ্গে জড়িদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করে বিবৃতিতে দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ডঃ মুহাম্মদ জাকির হোসেন, ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।


