স্থানীয় সংবাদ
গুলিবর্ষণের ঘটনায় খুলনা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও ক্ষোভ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের আহবায়ক রকিব উদ্দিন পান্নু, আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পি খান, মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাচান ও শেখ জাহিদুল ইসলাম।


