স্থানীয় সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান খান রিয়াজ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, ইউনিয়নের সদস্য শেখ কামরুল আহসান, মেহেদী মাসুদ খান, দিলীপ বর্মণ, শামিম আশরাফ শেলী, বিমল সাহা, সাইদা আক্তার রিনি, খন্দকার মোঃ কবিরুজ্জামান বাপ্পী, শেখ আব্দুল্লাহ, নূরুল হাসান লিটু। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক দেবব্রত রায়, সোহেল মাহমুদ, মোঃ মেহেদী হাচান, শেখ জাহিদুল ইসলাম, দেবনাথ রনোজিৎ কুমার, মোঃ জাহিদুল ইসলাম, তিতাস চক্রবর্তী, রাশেদুল হাসান বাবলু, গাজী মনিরুজ্জামান, শেখ ইলিয়াজ আহমেদ, এসএম নূর হাসান জনি, জয়নাল ফরাজী, আল মাহমুদ প্রিন্স, এমএম মিন্টু, আব্দুস সাত্তার, মোঃ আবুল বাসার, হেলাল মোল্লা, রিতা রানী দাস, এসএম বাহাউদ্দিন, ইলিয়াস আহমেদ, নাজমুল হাসান, নাজমা আক্তার, জাকারিয়া হোসেন তুষার, দিলীপ পাল, তুফান গাইন প্রমুখ। সভার শুরুতে সংগঠনের আহ্বায়ক সাংগঠনিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এছাড়া সভায় খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় নেতৃবৃন্দ সকল দ্বন্দ-বিভেদ ভুলে গিয়ে নির্বাচনে অংশগ্রহণেল জন্য সকলের প্রতি আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button