স্থানীয় সংবাদ
খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন আজ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের দীর্ঘ প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংগঠনের ১১৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুই জন, সহ-সভাপতি পদে তিন জন এবং দপ্তর সম্পাদক পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে, কোষাধ্যক্ষ পদে, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে ও তিন জন নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ কামরুল আহসান বলেন, সুষ্ঠুভাবে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।



