স্থানীয় সংবাদ

জুলাই-আগস্টের স্মরণে ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ জুলাই-আগস্টের স্মরণে সুন্দরবন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীরের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪ টায় নগরীর কালেক্টর স্কুল মাঠে ঐতিহাসিক জুলাই–আগস্টের স্মরণে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক সদস্য এস এম আলমগীর হোসেন’র উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২৪’র গণঅভ্যুত্থানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচে অংশগ্রহণ করে দুটি দল শহীদ ওয়াসিম একাদশ ও শহীদ আবু সাঈদ একাদশ। প্রীতি ম্যাচে সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অনার্সের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খেলাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সুন্দরবন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদল নেতা নাজমুস সাকিব, ইরফান খান জিতু, জিসান তালুকদার, বাপ্পি সাহা, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদল নেতা সাইদুর রহমান চৌধুরী (তাহমিদ), মোঃ জাহেদ হোসাইন, খালিদ হাসান রাতুল, আহসান হাবিব আছানুর, সেলিন, ইকরামুল, রাব্বি, হামজা, আশিক, শামিম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button