স্থানীয় সংবাদ

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত আলিম পরীক্ষার্থী আরাফাত (১৮) ও মইনুল কাজী (৫২) নামে দুই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আরাফাত ও মইনুল কাজী দুজনই বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাসিন্দা। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের মৃত্যু হয়। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মইনুল কাজী। এর আগে এদিন দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের সদর উপজেলার রহিমাবাদ স্কুলের সামনে দুর্ঘটনায় আহত হন আরাফাত মইনুলসহ ৩ জন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের খুলনার দুটি হাসপাতালে নেওয়া হয়। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, সড়ক দূর্ঘটনার আহত তিন জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button