স্থানীয় সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ, খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. শেখ আমির আলী, সিরাজউদ্দিন সেন্টু, এস. এম. আনোয়ার হোসেন ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস; সভাপতি প্রভাষক স্বদেশ সরকার; সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. নাজমুল হাসান; অধ্যক্ষ মল্লিক ওয়াহিদুজ্জামান; অ্যাডভোকেট বেলাল হোসেন; অ্যাডভোকেট ওসমান গনি; কামাল আহমেদ; অ্যাডভোকেট অপূর্ব সরকার; অ্যাডভোকেট সৈয়দা তৈফুন নাহার; তরিকুল ইসলাম; ইমন শেখ; রুবেল হোসেন; সমরেশ বিশ্বাসসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ নবনির্বাচিতদের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা, কল্যাণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার উন্নয়নে আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করবে। একই সঙ্গে তাঁরা নবনির্বাচিত সকলের সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button