স্থানীয় সংবাদ

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজের সভাপতিত্বে নির্বাহী কমিটির এক সভা গত ১৮ জুলাই ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ২৫ জুলাই খুলনা প্রেসক্লাবে হুমায়ুন কবির বালু মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় নতুন সদস্য পদের আবেদন যাচাই-বাছাই করে ৩৪ জন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সদস্য প্রদান করা হয়। সভায় সংগঠনবিরোধী কর্মকা-ের সাথে জড়িত অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯ জন সদস্যর সদস্য পদ স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button