স্থানীয় সংবাদ

নগর যুবদলের ওয়ার্ড ভিত্তিক ৩দিনের বৃক্ষরোপণ কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানের প্রতি সংহতি প্রকাশ করে খুলনা মহানগর যুবদল তিন দিনব্যাপী ওয়ার্ডভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে নগরীর সকল ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দের প্রতি নিজ নিজ এলাকায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে প্রত্যেক ওয়ার্ড যুবদলকে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং রোপণকৃত চারার নিয়মিত পরিচর্যার বিষয়েও গুরুত্ব দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। খুলনা মহানগর যুবদল বিশ্বাস করে, জনাব তারেক রহমানের এই সময়োপযোগী আহ্বানে সাড়া দিয়ে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলন আরও বেগবান হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button