খুলনা বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান

# ৩ টি মামলা ও ২৩ হাজার টাকা জরিমানা #
স্টাফ রিপোর্টার : বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা ও ফুলতলা উপজেলা প্রশাসন, ফুলতলা সমন্বয়ে সোমবার মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে ফুলতলা ১৪ মাইল এলাকায় মোল্যা ফুড প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স ব্যতীত ব্রেড/বিস্কুট উৎপাদন/বিক্রয় করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় দশ হাজার টাকা জরিমানা করেন ও ফুলতলা বাজারে নুর ইসলামীয়া মিষ্টি ঘর সিএম লাইসেন্স ব্যতীত ফার্মেন্টেড মিল্ক উৎপাদন/বিক্রয় করায় ১৫ শত টাকা এবং ফুলতলা বাজার আল মদিনা সিএম লাইসেন্স ব্যতীত ফার্মেন্টেড মিল্ক উৎপাদন/বিক্রয় করায় ১৫ শত টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুলতলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহম্মেদ এর নেতৃত্বে কোর্টটি পরিচালিত হয়। বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন । একই দিনে খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও পাইকগাছা উপজেলা প্রশাসন এর সমন্বয়ে সোমবার মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে পাইকগাছা পৌরসভা মোড়ে সাতক্ষীরা দধি ঘর খুলনাকে সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত ফার্মেন্টেড মিল্ক উৎপাদন/বিক্রয় করায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি খুলনা এর নেতৃত্বে কোর্টটি পরিচালিত হয়। বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ।



