খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং-১০০৮) এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সোমবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় ইউনিয়নের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে ইউনিয়নের রেজুলেশন খাতাসহ যাবতীয় নথিপত্র হস্তান্তর করেন। এসময় বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য মোঃ হুমায়ূন কবির, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ কামরুল আহসান, ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহা। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোহেল মাহমুদ ও দেবব্রত রায়, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পি খান, মেহেদী মাসুদ খান ও মোঃ মেহেদী হাচান, ইউনিয়নের যুগ্ম-সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক হেলাল মোল্লা, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রিতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন ও তুফান গাইন, সিনিয়র সদস্য আলমগীর হান্নান, নুর হাসান জনি, হাসানুর রহমান তানজির প্রমুখ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে পেশাদার সাংবাদিকদের বিগত দিনের সকল দ্বিধা-দ্বন্দ ভুলে গিয়ে একসাথে থাকার আহ্বান জানান। এছাড়া সংগঠনকে আরও গতিশীল করতে সংগঠনের সকল কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।



