স্থানীয় সংবাদ

যশোর শার্শায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

যশোর ব্যুরো ঃ যশোরের শার্শা উপজেলায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই)সকাল ৬টার দিকে শার্শা থানার গোগা গ্রামের সালামের মোড় থেকে প্রায় ১৫০ গজ দক্ষিণে রুদ্রপুর-গোগাগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে,একটি মোটরসাইকেলে তিনজন রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি অজ্ঞাতনামা ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক যশোর সদর উপজেলার সজলপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে নাহিদ (৪০) যশোর এবং শার্শা বেনাপোলের বালুন্দা গ্রামের জামাত আলীর ছেলে আরোহী উষা (৩০) ঘটনাস্থলেই ঘটনাস্থলে নিহত হন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button