স্থানীয় সংবাদ

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

খবর বিজ্ঞপ্তি ঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে খুলনা মহানগরের ১৮, ২০ ও ২৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ সংরক্ষণে যুবদলের নেতাকর্মীরা সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছেন। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। কর্মসূচিতে খুলনা মহানগরের ১৮, ২০ ও ২৩ নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button