স্থানীয় সংবাদ

বাগেরহাট ও সাতক্ষীরায় বিএসটিআই’র অভিযান

স্টাফ রিপোর্টার : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় সোমবার মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে ফকিরহাট মা ফুড কে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত বিস্কুট ও পাউরুটি পণ্য উৎপাদন মোড়কজাত ও বাজারজাত করার পাশাপাশি ভেরিফিকেশন সনদ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৪/৪১ এবং ৩২/৪৮ ধারা অনুযায়ী জরিমানা করা হয়। মোবাইল কোর্ট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শরীফ নেওয়াজ এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন।
একই দিনে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরা পাটকেলঘাটা মেসার্স রাকিব অটো রাইস মিলের চাল পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ, পাটকেলঘাটা মেসার্স হাসিব অটো রাইচ মিল এর ব্যবহৃত ওজনযন্ত্রের বার্ষিক ভেরিফিকেশন সনদ, সাতক্ষীরা সদর ভোমরা স্থলবন্দর মেসার্স মজুমদার ট্রেডার্স এর ব্যবহৃত ওয়েব্রীজ স্কেলের বার্ষিক ভেরিফিকেশন সনদ, ভোমরা স্থলবন্দর মেসার্স শাহাবুদ্দিন ট্রেডিং এর ব্যবহৃত ওয়েব্রীজ স্কেলের বার্ষিক ভেরিফিকেশন সনদ, ভোমরা স্থলবন্দর মেসার্স সাইফুল এন্টারপ্রাইজ এর ব্যবহৃত ওয়েব্রীজ স্কেলের বার্ষিক ভেরিফিকেশন সনদ এবং ভোমরা স্থলবন্দর মেসার্স লস্কর ট্রেডিং এর ব্যবহৃত ওয়েব্রীজ স্কেলের বার্ষিক ভেরিফিকেশন সনদ এবং সাতক্ষীরা সদর এর বিভিন্ন ফলমূলের দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ করতে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ভোমরা স্থলবন্দর মেসার্স হোসনে আরা ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড এর ব্যবহৃত ওয়েব্রীজ স্কেলের বার্ষিক ভেরিফিকেশন সনদ নবায়ন থাকায় ধন্যবাদ জানানো হয়।
বাইপাস সড়ক কামালনগর সাতক্ষীরা ফিলিং স্টেশন এর নিবন্ধন সনদ গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিদর্শন করা হয়। অভিযান আলী হাসান, পরিদর্শক (মেট্রোলজি) এবং পরীক্ষক (মেট,ভৌত) মোঃ রহিজ আহমেদ কর্তৃক পরিচালিত হয়। খুলনার জনস্বার্থে খুলনা বিএসটিআই’র এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button