স্থানীয় সংবাদ

চৌগাছায় ট্রাকের ধাক্কায় সেলুন ব্যবসায়ী নিহত

যশোর ব্যুরো : যশোরের চৌগাছা উপজেলায় ট্রাকের ধাক্কায় কেষ্ট দাস (৫০) নামে এক সেলুন ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ২০ জুলাই রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়খাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কেষ্ট দাস বড়খাপুর গ্রামের পুলিন দাসের ছেলে। তিনি স্থানীয় বাজারে একটি সেলুন পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একটি নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।
স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে স্বজনদের দাবি, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক ইসিজি পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। #

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button