স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের ৫২ রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময় ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৪৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক বা নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে ৭ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক( স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান,, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি খুলনা বিভাগে ৮ হাজার ২৫১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৮০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৭ হাজার ৫৪৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময় সন্দেহজনক হামে ৩২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩১৫ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, এ পর্যন্ত ৫২ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। নিশ্চিত রোগীদের মধ্যে ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে নিশ্চিত হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, নিশ্চিত হাম রোগীর সংখ্যায় খুলনা জেলায় সর্বোচ্চ ১৫ জন, কুষ্টিয়ায় ১১ জন, মাগুরায় ৮ জন, ঝিনাইদহে ৬ জন, নড়াইলে ৫ জন, মেহেরপুরে ৪ জন, বাগেরহাট ও যশোরে ৩ জন করে এবং চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় ১ জন করে রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ হাম পরিস্থিতি পর্যবেক্ষণ, রোগীদের চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button