বৃষ্টি হলেই সড়কে জলবদ্ধতা-খানাখন্দে বেহাল অবস্থা

# মুজগুন্নি-বয়রা পুলিশ লাইন সড়কে জনভোগান্তি চরমে #
শেখ ফেরদৌস রহমান ঃ চলছে বর্ষা মৌসুম আর সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আর জলাবদ্ধতা কমলেই সড়কের মাঝে যেন বড় বড় গর্ত আর হয় আর এতে করে সড়কে চলাচলে প্রতিনিয়ত ভোগান্তির স¤œুখিন হচ্ছে পথচারী ও স্থানীয়রা। বর্তমান কেসিসি’র ৯ নং ওয়ার্ডের মুজগুন্নি পুলিশ লাইন সড়কে এমন বেহাল অবস্থা দেখা যায়। এছাড়া সাধারন নাগরীকের জন্য সড়কটি চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সড়কটির দুই কিঃমিঃ মধ্যে রয়েছে বাজার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা বিশেষায়িত হাসপাতাল সহ শিক্ষা প্রতিষ্ঠান নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন স্কুল, বয়রা পাবলিক স্কুল সহ আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী অফিস। সড়কটির এমন অবস্থায় ঘটছে ছোট ছোট দূর্ঘটনা। গতকাল রাতেও সড়কে চলার সময়ে পণ্য বোঝাই একটি ট্রাক গর্তে আটকে যায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ বখতিয়ার হোসেন বলেন, মুজগুন্নি এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আগের দীর্ঘদিন বেহলা অবস্থায় ছিল এলাকাবাসী মানবন্ধন পর্যন্ত করেছে। এরপর কেসিসি, কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করলেও নি¤œ মানের বিটুমিন ব্যবহারের ফলে অধিকাংশ জায়গায় সড়কে এখন বৃষ্টির পানি জমে গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া যখন সড়কে জলবদ্ধতা হচ্ছে তখন পানির নিচে গর্ত জন সাধারনের চোখে পড়েনা। আর ছোট বড় যানবাহণ চলাচলে পড়ছে গর্তের মধ্যে। এখানে দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গি। প্রতিদিন স্কুলগামী গাড়ীসহ শত শত শিক্ষার্থী ও তাদের অবিভাকদের চলাচল করতে হয় এই পথ দিয়ে। এছাড়া জরুরীভাবে হাসপাতালে অসুস্থ রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহণ চলাচল করতে হয়। অপরদিকে কেএমপি’র আইন শৃঙ্খলা রক্ষায় নগরীর বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের উদ্দ্যেশে পুলিশ লাইন থেকে বের হতে হয় বড় ট্রাক নিয়ে। তবে সড়কে এমন বেহাল অবস্থায় পুলিশ সদস্যদের চলাচলে সমস্যা হচ্ছে। আশেপাশে আবাসিক এলাকা থাকায় দ্রুত সড়টি সংস্কার দাবি সাধারণ মানুষের। এ বিষয়ে কথা হয় পিকআপ চালক মোঃ নুর ইসলামের সাথে তিনি বলেন, নগরীর সব থেকে গুরুত্বপুর্ণ সড়ক মুজগুন্নি তবে, সামান্য বৃষ্টিতে সড়কে জলবদ্ধতা আর জলের নিচে থাকে গর্ত। অনেক সময়ে গর্তের মধ্যে পড়তে হয় গাড়ী নিয়ে। মূলতঃ এই সড়কটিতে বৃষ্টির পানি নিঃস্কাশনের ব্যবস্থা দুর্বল। যে কারণে নগরীর কোথাও জলবদ্ধতা না থাকলেও পুলিশ লাইন মুজগুন্নি সড়কে থাকবে। দ্রুত সংস্কার সহ সড়কটিতে স্থায়ী সমাধানের জোর দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে কেসিসি’র প্রধান প্রধান প্রকৌশলী মোঃ মশিউজ্জামান বলেন, সড়কটির সমস্যার দ্রুত সমাধান করা হবে। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি আমরা স্থায়ীভাবে এই সমস্যা সমাধানের জন্য কাজ করছি। কেসিসিতে প্রকৌশলী কর্মকর্তা সংকট থাকায় একটু কাজে ধীর গতি হয়। আশা রাখছি সব স্বাভাবিক হবে।



