স্থানীয় সংবাদ

সামরিক কর্মকর্তাদের সাথে রেঞ্জ ডিআইজি’র ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) খুলনা রেঞ্জ মো. মোস্তাফিজুর রহমান খুলনা অঞ্চলের দু’জন সামরিক কর্মকর্তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে যশোরে তাঁদের সাথে মিলিত হন তিনি। তাঁরা হলেন জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন, যশোর,মেজর জেনারেল মোঃ হাফিজুর রহমান এবং যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম। এসময়ে খুলনা বিভাগের ১০ জেলার আইন-শৃঙ্খলার সার্বিক বিষয়ে মতবিনিময় করেন তারা। পৃথক সৌজন্য সাক্ষাতে উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button