দুর্নীতি বন্ধ করাসহ আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবো : বাগেরহাটে হাসানাত আব্দুল্লাহ এমপি

বাগেরহাট প্রতিনিধি ঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা পুরনে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন এবং জনগনের অধিকার নিশ্চিত করতে হবে। চারা গাছকে রোপন করার পরে তার যতœ নিতে হয়, তাহলে গাছ বড় হলে ফল পাওয়া যায়। তেমনি এনসিপির জন্ম হয়েছে দেড় বছর আমাদের সহযোগিতা করলে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখাসহ সকল দুর্নীতি দুর করবো। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি সকলের সমর্থন কামনা করেন। দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা কর্মসুচী অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলা চত্ত্বরে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলী হাসান জুনায়েত. কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য মহিউদ্দিন রনি, এনসিপির বাগেরহাট জেলা আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, সদস্য সচিব লাবিব আহম্মেদ প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মো: মিজানুর রহমান। পথসভায় এনসিপি মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাগেরহাট জেলা এনসিপির সদস্য সচিব লাবিব আহম্মেদকে পরিচয় করিয়ে দেন।



