স্থানীয় সংবাদ

যশোরে প্রতিপক্ষ সন্ত্রাসীর হামলায় জিতু নিহত : আটক- ১

যশোর ব্যুরো ঃ যশোর শহরে প্রতিপক্ষের হামলায় জিতু (৩৫) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার ২২ জুলাই দিবাগত গভীর রাতে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় হামলার শিকার হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার ২৩ জুলাই সকালে নড়াইলের তুলারামপুর এলাকায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সুমন (৩২) মিয়া নামে অপর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত জিতু যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলাম সিরু মিয়ার ছেলে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, বুধবার ২২ জুলাই রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯এ খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গভীর রাতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার করেন। বৃহস্পতিবার সকালে নড়াইলের তুলারামপুর এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, জিতুর বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়াকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও ১১টি মামলা রয়েছে। হত্যাকা-ের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ বৃহস্পতিবার ২৩ জুলাই সকালে শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকা থেকে পূর্ব বারান্দী ফুলতলা মাঠপাড়ার লালু মিয়ার ছেলে সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তাকে দুপুরে ফৌজদারি কার্যবিধি আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। সুমনের বিরুদ্ধে, মাদক, দাঙ্গা, দস্যুতা, ডাকাতি প্রস্তুতিসহ ৬টি মামলা চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এদিকে, জিতুর স্বজনরা হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। তবে তাঁরা হত্যাকা-ে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button