স্থানীয় সংবাদ

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে ৩য় দিনেও ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরীর ৭, ১২, ১৩, ১৪, ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) নগরীর ২৪নং ওয়ার্ডের নিরালা পার্কে বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক মো: মিজানুর রহমান মিজান, রকিবুল ইসলাম রকিব, গোলাম জুলকার নাইন, তামজিদ আহমেদ মিশু, মোঃ জাহিদুল ইসলাম, ২৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম সবুজ, সদস্য সচিব আশিকুজ্জামান বাবু, ২৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জিএম মনসুর, সদস্য সচিব সাব্বির হোসেন তুষার, ১৪নং ওয়ার্ড যুবদলের, আহ্বায়ক মাকসুদুল হাসান বাপ্পি, সদস্য সচিব সালমান সাকিব রুবেল, ১৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ শাহিন পাটোয়ারী, সদস্য সচিব মাসুদ পারভেজ তুষার, ১২নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক উজ্জ্বল দাস, সদস্য সচিব মোহাম্মদ মানজুর আলী মঞ্জু, ৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব নূর খালিদ। এছাড়াও মহানগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতাকর্মী, কর্মী-সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকা-ে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছেন। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। উপস্থিত নেতৃবৃন্দ এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button