স্থানীয় সংবাদ

সিএন্ডবি কলোনির পুকুরে ডুবে চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার : গোসল করতে পুকুরের পানিতে ডুবে মারা গেল খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র শাহেদ মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদের পাশের পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থী শাহেদ মাহমুদের বাবা আব্দুর রহমান একজন ব্যবসায়ী ও মা লাবনী ইউসিবিএল ব্যাংকে কর্মরত। তারা সিএন্ডবি কলোনিতে বসবাস করতেন। ঘটনার সময় পিতা আব্দুর রহমান ও বড় ভাই শাকের শাকের মাহমুদ (পাবলিক কলেজের ১০ম শ্রেণির ছাত্র) বাসায় ছিলেন।
ওসি অনিমেষ মন্ডল জানান, শিক্ষার্থী শাহেদ মাহমুদ সাঁতার জানতো। সে তার পিতাকে গোসল করবে বলে বাসা থেকে বের হয়। তার পরনে লুঙ্গি ছিল। সে গোসল করার জন্য পুকুরে লাফিয়ে পড়ে আর উঠেনি। পরে তার লাশ ভেসে ওঠে। এই ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই এ কারণে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।
এদিকে, আজ বৃহস্পতিবার বাদ আসর দারুসসালাম জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে নগরীর গোয়ালখালী কবর স্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button