স্থানীয় সংবাদ

শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

# দৈনিক প্রবাহ কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলা ও ভাংচুরের ঘটনায় #

খবর বিজ্ঞপ্তি ঃ দৈনিক প্রবাহ কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বিবৃতিতে খুলনার ঐতিহ্যবাহী বহুল প্রচারিত দৈনিক প্রবাহ পত্রিকার কার্যালয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হামলা, ভাংচুর কোন স্বাভাবিক ঘটনা নয়। মুক্ত সাংবাদিকতার কন্ঠরোধ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতেই মাদকচক্র এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে। সংবাদকর্মীদের নিরাপত্তা বিঘিœতকারী এসব সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক খান গোলাম রসুল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, টিম সদস্য আল ফিদা হোসেন, খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, খুলনা জেলা সভাপতি অধ্যক্ষ গওসুল আযম হাদী ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, বাগেরহাট জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম ও সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button