স্থানীয় সংবাদ

যশোরে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

যশোর ব্যুরো
যশোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ আহমেদ নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।মঙ্গলবার ১১ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ফরিদ আহমেদ (কং/১২২৯, বিপি নম্বর-৭০৮৯০৭৫১৯৫) রাজবাড়ীর পাংশা উপজেলার সাহা মিরপুর এলাকার বাসিন্দা। তিনি যশোরের কেশবপুর থানার ভালুকঘর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন ফরিদ আহমেদ। সহকর্মীরা তাকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
পরে হাসপাতালের সিসিইউ ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার যোহরবাদ পুলিশ লাইন মসজিদে মরহুমের জানাজা শেষে তার গ্রামের বাড়িতে লাশ নেওয়া হয় বলে জানাগেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button