স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ : ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৯, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনায় একজনের মৃত্যু হয়েছে৷ এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৪৮ জনে। মৃত্যু হয়েছে ৩৪ জনের।
বুধবার (১৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক দপ্তর থেকে পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৯৯ জন, বাগেরহাটে ৯২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৯ জন, যশোরে ৪২ জন, সাতক্ষীরায় ১৭ জন, ঝিনাইদহে ১৪ জন, নড়াইলে ৯ জন, মাগুরায় ৬ জন, মেহেরপুরে ৬ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। কুষ্টিয়ায় ভর্তি হয়েছেন ১০ জন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯ হাজার ৭৪৮ জনের মধ্যে ৮ হাজার ৩৯৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় খুলনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে খুলনায় ৯ জন, খুৃলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, বাগেরহাটে ৩ জন এবং যশোরে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
জেলা হিসেবে চলতি বছরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৬৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ১১৩ জন, বাগেরহাটে ১ হাজার ৫৫৮ জন এবং যশোরে ৯২১ জন রোগী ভর্তি হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button