স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ১০০ সন্দেহজনক হাম রোগী ভর্তি : মৃত্যু ১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে খুলনা ও মাগুরা জেলায়। একই সময়ে খুলনায় সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ২১ জন, মাগুরায় ২০ জন এবং বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ১১ জন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া ঝিনাইদহে ১০ জন, কুষ্টিয়ায় ৭ জন, যশোর ও মেহেরপুরে ৬ জন করে, নড়াইলে ৫ জন এবং সাতক্ষীরায় ৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় ১০০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৮৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং সন্দেহজনক হামে খুলনায় একজনের মৃত্যুর তথ্য রয়েছে। অন্যদিকে, ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ৩৭৩ জনের হাম নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৪২ জন। এর মধ্যে খুলনায় ২২ জন, কুষ্টিয়ায় ১৩ জন, ঝিনাইদহে ৫ জন এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে সন্দেজনক হামে মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button