বিএসটিআই’র সিএম সনদ ব্যতীত দুগ্ধজাত পণ্য উৎপাদন করায় ডুমুরিয়ায় মোবাইল কোর্ট

# খুলনা বিএসটিআই’র অভিযানে ৭ টি মামলা ও ১ লক্ষ ১ হাজার টাকা জরিমানা
# সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান #
স্টাফ রিপোর্টার : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ‘বিএসটিআই আইন ২০১৮’ এবং ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর আওতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে খুলনার ডুমুরিয়া বাজারে তৃষ্ণা মিষ্টান্ন ভা-ার প্রতিষ্ঠানকে বিএসটিআই এর সিএম সনদ গ্রহণ ব্যতীত কতিপয় দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে অর্থদ- প্রদান করা হয়। খুলনার ডুমুরিয়া বাজারে তৃশা মিষ্টান্ন ভা-ার প্রতিষ্ঠানকে বিএসটিআই এর সিএম সনদ গ্রহণ ব্যতীত কতিপয় দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে অর্থদ- প্রদান করা হয়। খুলনার ডুমুরিয়া বাজারে নিউ তৃষ্ণা মিষ্টান্ন ভা-ার প্রতিষ্ঠানকে বিএসটিআই এর সিএম সনদ গ্রহণের আবেদন বাধ্যতামূলক দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে অর্থদ- প্রদান করা হয়। ডুমুরিয়া বাজারে মিষ্টি মুখ, প্রতিষ্ঠানকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত কতিপয় দুগ্ধ পণ্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে জরিমানা করা হয়। ডুমুরিয়া বাজার সাতক্ষীরা ঘোষ ডেয়ারীপ্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে কতিপয় দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী অর্থদ- প্রদান করা হয়। ডুমুরিয়া বাজারে নান্না বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠানকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে জরিমানা করা হয়।ডুমুরিয়া বাজার ফারদিন মিষ্টি মেলা প্রতিষ্ঠানকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত কতিপয় দুগ্ধ পণ্য উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন অনুযায়ী প্রতিটি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা করা হয়। মোবাইল কোর্টে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা এর নেতৃত্বে পরিচালিত হয় এবং প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মো: রাশেদ আল মামুন এবং পরিদর্শক (মেট্রোলজি) মো: বায়েজীদ বোস্তামী । একইদিনে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতক্ষীরা শ্যামনগরের মুন্সিগঞ্জ মেসার্স ডেলমা ফিলিং স্টেশন ইউনিট-২ ডিসপেনসিং ইউনিটের জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায় । বংশীপুর মেসার্স লস্কর ফিলিং স্টেশন ইউনিট-১ ডিসপেনসিং ইউনিটের জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। শ্যামনগর বংশীপুর মেসার্স আশা ফিলিং স্টেশনএর ডিসপেনসিং ইউনিটের জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায় ।শ্যামনগর ইছাকুড় মেসার্স শ্যামনগর ফিলিং স্টেশনএর ডিসপেনসিং ইউনিটের জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায় । কালিগঞ্জ মেসার্স স্টার ফিলিং স্টেশন ডিসপেনসিং ইউনিটের জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায় । সাতক্ষীরার কালিগঞ্জ কে বি আহছানউল্লাহ ফিলিং স্টেশন ডিসপেনসিং ইউনিটের জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায় । সাতক্ষীরায় কালিগঞ্জ মেসার্স কালিগঞ্জ ফিলিং স্টেশন এর ডিসপেনসিং ইউনিটের জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায় । শ্যামনগর উপজেলা জুয়েলারি সমিতির আওতাধীন বিভিন্ন জুয়েলারি দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেলের বাৎসরিক ভেরিফিকেশন সনদ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। কালিগঞ্জ উপজেলা জুয়েলারি সমিতির আওতাধীন বিভিন্ন জুয়েলারি দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেলের বাৎসরিক ভেরিফিকেশন সনদ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। অভিযান আলী হাসান পরিদর্শক (মেট্রোলজি) এবং পরীক্ষক (মেট,ভৌত) মোঃ রহিজ আহমেদ কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে খুলনা বিএসটিআই বিভাগীয় অফিসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



