স্থানীয় সংবাদ

যশোর রাজগঞ্জ সড়কে আলমসাধু ট্রাকের মুখোমুখী সংঘর্ষ নিহত-১

যশোর ব্যুরো ঃ বুধবার ১৬ সেপ্টেম্বর সকালে যশোর পুলেরহাট রাজগঞ্জ সড়কের আলম সাধু ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আলমসাধু চালক ইকবাল (৪০) নিহত হয়েছে। সে যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরতদলা গ্রামের মোসলেম এর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার সকালে ইকবাল তার আলমসাধু গাড়ি নিয়ে যশোরের উদ্দেশ্যে রওয়ানা করে। সকাল সাড়ে ৫ টার সময় আলমসাধু যশোর পুলেরহাট রাজগঞ্জ রোডস্থ ম ায়দা কেন্দ্রীয় ঈদগার সামনে পৌছালে হঠাৎ একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। ফলে আলম সাধু চালক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button