স্থানীয় সংবাদ

গোপালগঞ্জের বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পঞ্চবট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশ দিয়ে ওই দুই ব্যক্তি হাঁটছিলেন। এসময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে জাহিদ মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল কাজী দুইজনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button