স্থানীয় সংবাদ

রূপসার আইয়ুব আলী হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার ঃ পূর্ব রূপসার আইয়ুব আলী হত্যা মামলার পলাতক আসামি মোঃ কামাল হাওলাদার কে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এ মামলার অপর আসামিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। রবিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ইয়াছিন আলী। আদালতের সূত্র জানায়, ২০০৮ সালের ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আসামি কামাল মাছ ক্রয়ের কথা বলে ভিকটিমকে বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যেেম ডেকে নেয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ভাইয়ের সন্ধানে থানায় জিডি করেন শুকুর আলী। পরবর্তীতে আইয়ুব আলীর লাশ শাহানাজ সি ফুডের পেছনে বেড়ির পাশে কাদা দিয়ে ঢেকে রাখে আসামিরা। এ ঘটনায় ৮ জানুয়ারি শুকুর আলী ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ১ জুলাই তদন্ত কর্মকর্তা এসআই আজমল হুদা ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button