ডুমুরিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের শীর্ষ নেতা আবু সালেহ আটক

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের শীর্ষ নেতা সরদার আবু সালেহ(৭০) আটক। বৃহস্পতিবার রাতে উপজেলার শাহপুর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, কয়েক দিন আগে উত্তর ডুমুরিয়া অঞ্চলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। সেখানে তাদের নেত্রী হাসিনাকে ফিরিয়ে আনাসহ নাশকতা কর্মকা- বাস্তবায়ন করতে একটি শপথ গ্রহণ কমসুচী অনুষ্ঠিত হয়েছিল।এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা রুজু হয় এবং ওই কর্মকা-ে সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের শীর্ষ নেতা সরদার আবু সালেহকে আটক করা হয়েছে। তিনি সাবেক ছাত্রলীগ ও যুবলীগসহ খুলনা জেলা পরিষদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শীর্ষ পর্যায়ের এই নেতার বিরুদ্ধে নিষিদ্ধ ওই কর্মকা-কে ঘিরে তথ্য পাওয়া গেছে।



