স্থানীয় সংবাদ
বেনাপোলে বিজিবি কর্তৃক সাড়ে লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য জব্দ

যশোর ব্যুরো ঃ যশোরস্থ বেনাপোল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কয়েকটি চৌকসদল অভিযান চালিয়ে ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে ।
শুক্রবার ২ অক্টোবর দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনের বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় অব্যাহতভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, ৫টি বালিশের কভার, ৫টি বিছানার চাদর, ৫০০ গ্রাম জিরা, এক প্যাকেট ফুচকা, এক কেজি কিসমিস এবং ৬৮৬টি কসমেটিকস সামগ্রী। বিজিবির হিসাবে জব্দ করা পণ্যের মোট মূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা।



