স্থানীয় সংবাদ

যশোর সদরের সতীঘাটা কামালপুরে ট্রাক মসজিদের ওজু খানায় একজন নিহত

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার সতীঘাটা-কামালপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় ট্রাক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় মসজিদের ওজুখানাসহ স্থাপনার বেশ ক্ষয়ক্ষতি হয়েছেন বলে মসজিদের পরিচালনা পর্ষদ জানিয়েছেন। বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর দিবাগত গভীর রাত ১ অক্টোবর রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর মনিরামপুর সড়কের মনিরামপুর থেকে যশোরের উদ্দেশে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৮৩৪৯) যশোর সদরের সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সড়কের কাছে বিট পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে ট্রাকটি মসজিদের প্রাচীরের ধাক্কা দিয়ে ওজুখানায় পৌছান। এ সময় মসজিদের প্রাচীরের বাইরে সড়কের পাশে ঘুমিয়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তি ট্রাকের ধাক্কায় এবং ট্রাকের চালক গুরুতর আহত হন। দূর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। আহত ট্রাকচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশের এএসআই সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেন। এদিকে মসজিদ কমিটির সদস্যরা জানিয়েছেন,দুর্ঘটনায় কামালপুর কেন্দ্রীয় মসজিদের ওজুখানাসহ বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button