ডেঙ্গু প্রতিরোধে সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক’র মশারি বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে খুলনা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান খান-এর পক্ষ থেকে এসব মশারি বিতরণ করা হয়। তাঁর পক্ষ থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম স্থানীয় ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের পরিবারের সদস্যদের হাতে মশারি তুলে দেন। এ সময় জিয়াউর রহমান খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না; পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা করাও জরুরি। সেই লক্ষ্যেই অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের মধ্যে মশারি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। কর্মসূচিতে হাবিবুর রহমান, আলমগীর আজাদ মিলন, আনোয়ার গাজী, জাহিদুল আলম তাজ সহ ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।



