স্থানীয় সংবাদ

খুলনা টিটিসি’র প্রধান ফটকে ঝুঁকিপূর্ণ রাস্তা : ঠিকাদারের অবহেলায় ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলীর তেলীগাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর প্রধান ফটক সংলগ্ন একমাত্র যাতায়াতের রাস্তাটি দীর্ঘ দিন ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ঠিকাদারের চরম গাফিলতি ও অবহেলার কারণে রাস্তার কাজ অসম্পূর্ণ রেখে ফেলে রাখায় প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকের সামনের যাতায়াতের প্রধান সড়কের ওপর রড ও জাল বিছিয়ে বিপজ্জনক অবস্থায় ফেলে রাখা হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা সংকেত বা বিকল্প সুব্যবস্থা না থাকায় পথচারী ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে ওই খোলামেলা রডের ওপর দিয়েই যাতায়াত করছে। ফলে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।দীর্ঘদিন ধরে কাজ থমকে থাকায় এটি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ‘গলার কাঁটা’য় পরিণত হয়েছে। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ রাস্তার কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button