গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, আমরা খুলনাবাসীর বিবৃতি

খবর বিজ্ঞপ্তি ঃ রান্নার কাজে ব্যবহৃত অতীব জরুরি এলপি গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ গন মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন,মধ্য প্রাচ্যের যুদ্ধের কারন দেখিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা খোর,কৃত্রিম সংকট সৃষ্টি করে কম মূল্যে গ্যাস ক্রয় করে মজুদ করে উচ্চ মূল্যে বিক্রি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলেন, যারা গ্যাস মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করছে তাদের চিন্হিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বলেন,সকল প্রকার জালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় গাড়ী ভাড়া সহ সকল পন্যের মূল্য বৃদ্ধিতে জন জীবন অতিষ্ট তার উপর নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধিতে মরার উপর খাড়ার ঘা সামিল,আমদানি কারকরা যাতে দ্রুত লিকুইড আমদানি করতে পারে সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহব্বান জানান এবং বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোর করার আহব্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন। বৃহত্তর আমরা খুলনাবাসী সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন,সহ সভাপতি মাজেদা খাতুন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃআঃ সালাম মোঃ জামাল মোড়ল,মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, অধ্যাক্ষ এসএম সাইফুদোহা, তালুকদার হেলালুজ্জামান মোঃ কামরুল ইসলাম কামু,সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী,মোঃ কামরুল ইসলাম ভুট্টো,জি এম মইন উদ্দিন মোঃ রাসেল শেখ,সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা,আঃ রাজ্জাক,মোঃ খায়রুল আলম,মোঃ খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, সৈয়দ বদরুজ্জামান বদু, মোঃ মেজবা উদ্দিন পাপ্পু, মোঃ মামুন অর রশিদ আসাদুজ্জামান বাদসা, সদর থানার সভাপতি মোঃ মফিজুর রহমান,সাধারণ সম্পাদক তারিকুুজ্জামান চৌধুরী মিতুল,সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব আফতাব সুজন,মইন আলম সুজন,মোঃ আবু বক্কার,মোঃ আজমল হোসেন সহ প্রমুখ।



