স্থানীয় সংবাদ

১৪নং ওয়ার্ডের কাদের সরদার পাড়ায় চলমান পরিচ্ছন্ন অভিযানের অগ্রগতি পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি ঃ ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার সকালে ১৪নং ওয়ার্ডে চলমান পরিচ্ছন্ন অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপস্থিত বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিদ্যমান সমস্যাসমূহ শোনেন। এ সময় প্রশাসক বলেন ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রী তিন মাসের সময় বেঁধে দিয়েছেন। ইতোমধ্যে প্রায় এক মাস অতিবাহিত হয়েছে। প্রতিদিন একেকটি ওয়ার্ডে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছি। তিনি ওয়ার্ডের কাদের সরদার পাড়ার পরিচ্ছন্ন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং নিজ উদ্যোগে নিজেদের আবাসস্থল পরিচ্ছন্ন রাখায় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই বসতিটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে। উল্লেখ্য, ডেঙ্গু সংক্রমণ হ্রাসে খুলনা মহানগরীতে প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ পরিচ্ছন্ন অভিযানের আওতায় নগরজুড়ে বিভিন্ন সড়কসহ ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পানি নিষ্কাশন ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশাসক কেসিসি’র কার্যক্রমের পাশাপাশি নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির অভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: অহিদুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button