খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৬৬ জন : মৃত্যু ২

এ পর্যন্ত মৃত্যু ৫৭ : হাসপাতালে ভর্তি ১৫৩২৯
স্টাফ রিপোর্টার :
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনয় ও ঝিনাইদহে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৫০ জন ডেঙ্গু রোগী।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের বুধবার (৭ অক্টোবর) পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিকত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৫ হাজার ৩২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জনÑগত ২৪ ঘণ্টায় মোট ২৬৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
এ সময়ে হাসপাতাল থেকে মোট ১৩ হাজার ৬৪৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এছাড়া ৩৭৭ জন রোগীকে রেফার্ড করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, খুলনায় ২২ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন এবং ঝিনাদহ, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
জেলা ভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সরকারি হাসপাতালে ৪৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া বাগেরহাটে ৪২ জন, যশোরে ২৭ জন, ঝিনাইদহে ১৭ জন, সাতক্ষীরায় ১৩ জন, মেহেরপুরে ১১ জন, কুষ্টিয়ায় ৯ জন, নড়াইলে ৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং মাগুরায় ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় ১ জন এবং ঝিনাইদহে ১ জনের মৃত্যু হয়েছে।



