খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবি উন্নয়ন কমিটির

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের নির্মাণ কাজ শেষ হওয়ার পরও হাসপাতালটি চালু ও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু না হওয়ায় গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বলেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা খুলনার শিশু চিকিৎসা সেবা প্রসারে শত কোটিরও অধিক টাকা ব্যয়ে এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ হওয়ার পরেও হাসপাতালটি চালু করতে কেন দেরি হচ্ছে তা বোধগম্য নয়। হাসপাতালের কার্যক্রম চালু না হওয়ায় জনমনে উদ্বেগ, উৎকণ্ঠা ও বিস্ময় সৃষ্টি করছে। আমরা এর অবসান চাই। এই হাসপাতালটি চালু হলে এতদাঞ্চলের শিশু চিকিৎসা সেবায় ব্যাপক ভূমিকা রাখবে। বিবৃতিতে নেতৃবৃন্দ সকল জটিলতা দূর করে যথাশীঘ্র সম্ভব দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালু করে চিকিৎসা সেবা শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। বিবৃতি দাতারা হলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থসম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, আইন সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম পান্না, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, মৎস্য ও বণ বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, নির্বাহী সদস্য এ্যাড. মিনা মিজানুর রহমান, এ্যাড. শেখ আবুল কাসেম, এ্যাড. কুদরত ই খুদা, আফজাল হোসেন রাজু, আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, তরিকুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোরশেদ উদ্দিন, সাইফুল ইসলাম পিয়াস প্রমুখ।



