স্থানীয় সংবাদ

সবুরণনেসা মহিলা ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনার সবুরণনেসা মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সোয়া ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন কলেজের নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি ও দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষ এবং প্রধান অতিথির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button