স্থানীয় সংবাদ

খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন ১৪ নভেম্বর

# সভাপতি জাহাঙ্গীরসহ ৬টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত #

স্টাফ রিপোর্টারঃ খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতি অফিসে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফশিল অনুযায়ী ২ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তার মধ্যে ৬টি পদে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থ্কাায় সভাপতিসহ ৬জন প্রার্থী বিনা প্রকিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি পদে হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক পদে নুরুল হক, কোষাধ্যক্ষ পদে সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক পদে মুনসুর আহমেদ, সদস্য পদে সেন্টু মিয়া ও ইয়াসিন আরিফ। নিয়ম অনুযায়ী সভাপতিসহ ৬ পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড, মোহাম্মদ আলী বাবু, সদস্য হলেন, থানা বিএনপির সাঃ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস ও সদস্য শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া। এই বাজারে ভোটার ৩২৬ জন। এ নির্বাচনে দু’টি পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সাঃ সম্পাদক পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, সাবেক সাঃ সম্পাদক আল আমিন, মোঃ আতাউর রহমান, সহ-সাঃ সম্পাদক পদে সজিব ও বুলু জান্নাত। বাজার পরিচালনার আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ মাস্টার এ তথ্য নিশ্চিত করেন। তিন বছর মেয়াদী নির্বাচন ২০২১ সালের শেষের দিকে অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button