স্থানীয় সংবাদ

নগরীতে এনসিপির মিছিলে দুই পক্ষের হাতাহাতি

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল চলাকালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উভয় মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার বিকালে নগরীর শিববাড়ী মোড়ে এ হাতাহাতির ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। কর্মসুচি চলাকালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সামান্য ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ ব্যাপারে এনসিপি’র খুলনা মহানগর আহবায়ক আহমেদ হামীম রাহাত বলেন, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে নিজেদের মধ্যে সামান্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। তবে এটি বড় কিছু নয়।
এদিকে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে হাতাহাতির ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button